নরসিংদীর_মনোহরদীতে_৩৯টি_কমিউনিটি_ক্লিনিকে_সেবাদান_বন্ধ
__________________________________________
ষ্টাফ রির্পোটার_সাইদুর রহমান :- নরসিংদীর মনোহরদী উপজেলার ৩৯ টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে মাসাধিকাল ধরে। মূল ফটকে ঝুলছে তালা সেবা নিতে পারছেনা গায়ের হত দরিদ্র মানুষ গুলো। দেশের প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। জনসংখ্যার অনুপাতে মনাহরদী উপজেলায় রয়েছে ৩৯ টি কমিউনিটি ক্লিনিক। প্রতিটিতে একজন করে মোট ৩৯ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত আছেন এসব ক্লিনিকে। গত ১৮ জানুয়ারী হতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা তাদের চাকুরী স্থায়ীকরণ সহ নানাবিধ দাবি নিয়ে আন্দোলনের অংশ হিসাবে সারাদেশে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা বন্ধ রেখেছে। মনোহরদী উপজলা পর্যায়ে আন্দোলনের নেতৃত্বদান কারী চন্দনপুর কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি মো. জসিম উদ্দিন বলেন তারা উপজেলায় ২০-২৩ জানুয়ারী ৪ দিন জেলায় ২ দিন ও ২৭-৩১ জানুয়ারী ঢাকায় ৫ দিন ক্রমান্নয়ে অবস্থান ধর্মঘট শেষে ১ ফেব্রুয়ারী হতে অনশন ধর্মঘট শুরু করেন। বর্তমানে প্রধানমন্ত্রীর আশ্বাশের অপিক্ষায় আছেন। মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন তাদের আন্দোলনের কারণে ক্লিনিকগুলো বন্ধ আছে। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সহায়তায় স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে উপজেলার কমিউনিটি ক্লিানকগুলি খোলারাখার চিন্তা ভাবনা চলছে।
__________________________________________

No comments