Header Ads

মনোহরদীতে উদ্বোধন হলো “ক্যাফে গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার

Amp newsportl
 মনোহরদীতে ব্রম্মপুত্র নদের তীরে উদ্বোধন হলো “ক্যাফে গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার”। সবরকম আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এ রেস্টুরেন্টটি নরসিংদীর মনোহরদী থানা সদরের কোলাহলমুক্ত পরিবেশে সম্প্রতি ভোজনরসিকদের জন্য খুলে দেয়া হয়।

এতে ফাস্ট ফুড, ইন্ডিয়ান, অ্যারাবিয়ান, থাই, চাইনিজ খাবার সহ নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন রয়েছে। এছাড়া এই পার্টি সেন্টারে বিয়ে, গায়ে হলুদ, বৌভাত, জন্মদিন সহ যে কোন অফিসিয়াল মিটিং ও সেমিনারের যাবতীয় ব্যবস্থা রয়েছে।


সকল বয়সী মানুষের কথা মাথায় রেখে এখানে রাখা হয়েছে নানা আয়োজন। শিশুদের জন্য আছে বিভিন্ন রাইডসম্পন্ন আকর্ষণীয় খেলার জায়গা, কফির কাপে চুমুক দিয়ে উপভোগ করা যায় সুর্যাস্তের মনোরম সৌন্দর্য, শিক্ষার্থীদের প্রতিদিনের টিফিনের জন্য আছে বেশকিছু খাবার। ফাস্টফুড এবং চাইনিজ খাবার নিয়ে আছে সিঙ্গেল, টুইন এবং ফ্যামিলি সাইজের কয়েকটি সেট মেনু।

এছাড়া তরুন প্রজন্মের জন্মদিন আয়োজনের জন্য সুলভ প্যাকেজ। ব্যস্ত মানুষদের জন্য আছে ফ্রি হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা। সামগ্রিক আয়োজন মনোহরদী থানায় এই প্রথম এবং একমাত্র।

স্থানীয় পৌর মেয়র, কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক ও গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন সময়ে ক্যাফে গার্ডেনে এসেছেন এবং এর মানসম্পন্ন খাবার ও পরিবেশের ব্যাপক প্রশংসা করেছেন। ইতোমধ্যেই স্থানীয় পর্যায়ে দারুণ সাড়া ফেলেছে এই পার্টি সেন্টারটি। মানুষের সাথে সংযুক্ত থাকতে Cafe Garden Restaurant and Party Center নামে তারা এক‌টি ফেসবুক পেইজ পরিচালনা করছে যাতে নিয়মিত সব আপডেট জানানো হয়।


পোস্ট অফিস রোডে অবস্থিত নিজস্ব পার্কিং সমৃদ্ধ এই ক্যাফে গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের ভালবাসা পেলে ভবিষ্যতে তাদের আরো বেশকিছু পরিকল্পনা রয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.