Header Ads

নরসিংদী তে বিষমুক্ত কলা চাষে লাভবান কৃষরা


সময় নিউজ ২৪:নরসিংদীতে সাগর কলা চাষে ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে ব্যবহার হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতি। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি, পাওয়া যাচ্ছে রোগমুক্ত অমৃত সাগর কলা। আর কলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ পদ্ধতিতে কলা চাষে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ।
নরসিংদী জেলার ঐতিহ্যবাহী অমৃত সাগর কলার খ্যাতি ছিলো এক সময় দেশজুড়ে। উৎপাদন খরচ বেশি ও দিনদিন নানা রোগের আক্রমণে হারিয়ে যেতে বসেছে সাগর কলার আবাদ।

তবে আবাদ বাড়াতে কৃষি বিভাগ হাতে নিয়েছে ব্যতিক্রমী ফ্রুট ব্যাগিং পদ্ধতি। এ পদ্ধতিতে কলা চাষ করায় কৃষকের উৎপাদন খরচ কমেছে আর বেড়েছে বিষমুক্ত কলার চাষ। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত কলা স্বাস্থ্যসম্মত হওয়ায় আর কোন প্রকার রোগ বালাই না থাকায় বাজারেও রয়েছে এর ব্যাপক চাহিদা।

কিলা চাষীরা বলেন, 'পলিথিন ব্যবহার করায় আমরা কীটনাশক ব্যবহার করি না। আগে খরচ যেত বিঘা প্রতি ১০ হাজার এখন তা কমে ৬ হাজার টাকা লাগে।'

এই পদ্ধতিতে কলা চাষে নেই স্বাস্থ্য ঝুঁকি আর এর গুণগত মান ও পুষ্টি শতভাগ ঠিক থাকে বলে জানান নরসিংদী কৃষি বিজ্ঞানী মোশাররফ হোসেন।

ফ্রুট ব্যাগিং পদ্ধতির মাধ্যমে অমৃত সাগর কলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে, চাষিদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ জানালেন সদর নরসিংদী উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আব্দুল হাই।

কৃষি বিভাগের তথ্য মতে, প্রাথমিকভাবে নরসিংদী সদর উপজেলায় ২৫ হেক্টর জমিতে এ পদ্ধতিতে কলা চাষ হচ্ছে।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.