মনোহরদী দৌলতপুর ইউনিয়নের সাথে গাজীপুর জেলার কাপাসিয়া সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে বিজ্র নির্মাণ দাবি
Amp newsportal
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামের সীমানা ঘেঁষে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ। এই পুরাতন ব্রহ্মপুত্র নদ পারাপারের একমাত্র অবলম্বন শুকনো মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষায় একটি খেয়া নৌকা।
দুই পাড়ের অসংখ্য শিক্ষার্থীর স্কুল-কলেজ, মাদ্রাসায় যেতে নানা দুর্ভোগ পোহাতে হয়। দূর-দূরান্ত থেকে আগত অতিথি যাদের সাঁকোতে চড়ার অভ্যাস নেই এবং ছোট-ছোট শিশুরা দীর্ঘ বাঁশের সাঁকো বেয়ে নদ পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। তাছাড়া অতীতে সন্ধ্যা কিংবা রাতে নদ পাড়ি দিতে গিয়ে অনেকে ডাকাতের কবলে পড়ে আহত হওয়ারও নজির আছে।
এছাড়া মির্জানগর চরে সারাবছরই উৎপাদিত শাক-সবজি আশেপাশের দৌলতপুর রথখলা বাজার, লাখপুর বাজার, কোচেরচর নতুন বাজার, হাতিরদিয়া, লাখপুর ইত্যাদি বাজারে পরিবহনে দুর্ভোগের পাশাপাশি বাড়তি খরচ গুনতে হয় কৃষকদের। কৃষকরা সার, বীজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনা-নেওয়া ও কম খরচে বাজারজাত করতে পারবে যদি একটি ব্রিজ হয়।
কৃষিপ্রধান এই গ্রামটি কাপাসিয়ার একটি অবহেলিত জনপদ। এর আর্থ ও সামাজিক উন্নয়নের পাশাপাশি দুই জেলার সেতুবন্ধন তৈরিতে একটি ব্রিজ নির্মাণ অতীব জরুরি। ঐতিহ্যবাহী এই পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

No comments