Header Ads

মনোহরদীতে ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের স্কুল ছাত্রী অন্তসও্বা

Amp newsportal

নরসিংদীর মনোহরদীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে দুলাল মিয়া নামের ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার কারে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। 
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়চাপা ইউনিয়নের বীর মাইজদিয়া গ্রামে।
সম্প্রতি ওই মেয়েকে ধর্ষণের সংবাদ এলাকায় জানাজানি হবার পর মেয়েটির বাবা মনোহরদী থানায় এসে অভিযোগ করলে গত সোমবার রাতে মনোহরদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃত দুলাল মিয়া একই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র।
মেয়েটির বাবা জানান, গত ২৭ এপ্রিলে ওই স্কুলছাত্রী দুলাল মিয়ার বাড়ির আঙ্গিনা দিয়ে হেঁটে যাওয়ার সময় ফাঁকা বাড়িতে দুলাল মিয়া ওই মেয়েকে ডেকে টিউবওয়েল থেকে পানি আনতে পাঠায়। পানি নিয়ে মেয়েটি ঘরে আসার পর দুলাল মিয়া তার ফাঁকা ঘরের দরজা বন্ধ করে দিয়ে মেয়েটিকে প্রাণের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এবং এই ঘটনা কাউকে না জানানোর জন্য মেয়েকে প্রাণনাশের হুমকি দেয়।

সম্প্রতি মেয়েটির শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজনের কাছে মেয়েটি ঘটনা খুলে বলে। এই সংবাদ দুলাল মিয়ার কানে পৌঁছার পর দুলাল মিয়া এবং তার পরিজন ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

বর্তমানে মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা জানিয়ে তার বাবা বলেন, বর্বরোচিত এ ঘটনার শাস্তির জন্য আমি থানায় মামালা দায়ের করেছি।
মনোহরদী থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের পর দুলাল মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথামিক জিজ্ঞাসাবাদে সে অপকর্মের কথা স্বীকার করেছে।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.