মনোহরদী পাইকান বাজার এলাকায় অবৈধ সিগারেট তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব
Amp newsportal
নিউজ ডেস্ক : অভিযানের বিষয় জানতে চাইলে র্যাব-১১ এর এডিশনাল এসপি মোঃ জসীম উদ্দিন চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিক্তিতে র্যাবের একটি দল নরসিংদী জেলায় অভিযান চালান। উত্তর শিলমান্দি ও মনোহরদী পাইকান বাজার এলাকায় দুইটি কোম্পানির অবৈধ সিগারেট তৈরির কারখানার সন্ধান পায়। সেখানে বিপুল পরিমাণ ব্যবহৃত ব্যান্ডরোল জব্দ করা হয়।’ এসব ব্যান্ডরোল পুনরায় ব্যবহার করে কোম্পানীগুলো সরকারকে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে থাকে।
র্যাব-১১ এর এডিশনাল এসপি মোঃ জসীম উদ্দিন চৌধুরী আরো বলেন, মেঘনা টোব্যাকো ইন্ডাস্ট্রিজের কারখানাটি আগে রংপুরে ছিলো,কিছুদিন হলো নরসিংদীতে স্থানান্তর করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। আশা করি সরকারের কর ফাঁকি দিয়ে এমন ব্যবসা আর কেউ করতে পারবে না।
উল্লেখ্য সারা দেশে প্রায় অর্ধশতাধিক কারখানা অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করে থাকে। যারা সিগারেটের প্যাকেটের গায়ে নকল ও পুন:ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহার করে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও অনেক কমমূল্যে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট বাজারজাত করে। ফলে সরকার বছরে প্রায় তিন হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

No comments