Header Ads

মনোহরদীতে বাসের চাপায় জসিম উদ্দিন নামের ১ পথচারী নিহত

Amp newsportal
মনোহরদীতে বাসচাপায় পথচারী নিহত

নিউজ ডেস্ক :নরসিংদীর মনোহরদীতে যাত্রীবাহী বাসের চাপায় জসিম উদ্দিন (৬২) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের হিতাসী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন মনোহরদীর হাতিরদিয়া বাজারে সাইকেল মেরামতের কাজ করতেন।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে সারাদিনের কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন জসিম উদ্দিন। রাত ৮ টার দিকে বাড়ির কাছাকাছি হিতাসী এলাকায় পৌঁছার পর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় বাসটি চলন্ত আরেকটি বাসকে অতিক্রম করতে যাচ্ছিল। 
 
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সড়কের পাশ ধরেই হেঁটে বাড়ি ফিরছিলেন জসিম উদ্দিন। ওই সময় ঘাতক বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। ওই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.