Header Ads

বিশ্বের সেরা ১০ তরুণ বিজ্ঞানী একজন নরসিংদীর মেয়ে তানিমা তাসনিম

Amp newsportal



বিশ্বের সেরা ১০ তরুণ  বিজ্ঞানীর একজন হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী তনিমা তাসনিম অনন্যা। যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন 'সায়েন্স নিউজ' বিজ্ঞানীদের এ তালিকা প্রকাশ করেছে। 

কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য এই স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি এই বিজ্ঞানী। তনিমা তাসনিম একজন জ্যোতির্পদার্থবিদ। 

বর্তমানে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের সঙ্গে তিনি যুক্ত আছেন। 

তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলায়।  
একসময় ঢাকার বাসিন্দা তনিমা কৃষ্ণগহ্বরের পূর্ণাঙ্গ চিত্র এঁকেছেন। তাতে তিনি দেখিয়েছেন, কীভাবে কৃষ্ণগহ্বরগুলো বেড়ে ওঠে এবং পরিবেশে কী প্রভাব রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে তিনি এ কাজ করেছেন।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.