Header Ads

মনোহরদী চন্দনবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াবা সহ গ্রেপ্তার

Amp newsportal

নিউজ ডেস্ক : প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় নরসিংদীর চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির (৪৪) ও চাকুরিচ্যুত নৌ সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে তিন হাজার ইয়াবা। শনিবার রাত নয়টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে তাদের আটক করা হয়। আটক অপর দুজন হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা নৌবাহিনীর চাকরিচ্যুত সদস্য আজিজুর রহমান (৩৮) ও প্রাইভেট কারের চালক সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের আবুল কাসেম লিটন (৩০)। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, পুলিশ মেরিন ড্রাইভ সড়ক থেকে কলাতলী মোড় এ প্রবেশের সময় একটি প্রাইভেট কারসহ তাদের আটক করে। প্রথমেই তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবা থাকার কথা অস্বীকার করে। পরে কক্সবাজার সদর মডেল থানায় এনে প্রাইভেটকারটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে অভিনব পন্থায় রাখা তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.