নরসিংদীর শিবপুরে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ৩জনকে কারাদন্ড
Amp newsportal
নরসিংদীর শিবপুরে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ৩জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ অক্টোবর) শিবপুর উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির এর নেতৃত্বে জয়নগড় ইউনিয়নে জাল্লারা বাজার এলাকায় ও দড়িপুরা গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
এসময় মনোহরদী উপজেলার কেরানিনগর এলাকার হোসেন আলির ছেলে ইব্রাহিম খলিল উল্লাহ (৩৫), সাভার থানার অফিস বাজার এলাকার ফজল মিয়ার ছেলে সেলিম (৩৬) ও নাটোরের বড়াই গ্রমের ফুলতলী এলাকার আজাহার প্রামানিকের ছেলে মিলন (৩৬) গ্রেফতার করে তাদের প্রত্যেককে বিনাশ্ররম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হুমায়ুন কবির বলেন, পাহাড় কাটা ও মাটি পাচারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাহাড় কাটার বিষয়ে কোনো তথ্য পেলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খোঁজ নিয়ে জানা যায় দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে পাহাড়ি এলাকায় এসবি গ্রুপের চেয়ারম্যান বশির আহমেদ কিছুদিন আগে প্রায় ৪ বিঘার উপর জায়গা ক্রয় করেন। যেখানে প্রায় দুই শতাধিক গাছ ছিল যার মধ্যে শত বছরের কিছু পুরনো আম ও কাঠাল গাছ ছিলো। সম্প্রতি তিনি আইনের তোয়াক্কা নাকরে স্থানীয় জনপ্রতিনিধি ও কিছু চিহ্নিত দালালদের সাথে নিয়ে লাল মাটির পাহাড় কেটে সমতল ভুমিতে রুপান্তর করছেন। এ ব্যপারে বশির আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার জায়গা আমি কেটে সমান করছি এতে আইনের কি আছে।

No comments