Header Ads

পাহাড় পরিমাণ অবৈধ সম্পদ গড়েছেন নরসিংদী জেল সুপার নজরুল ইসলাম

Amp newsportal

নরসিংদী জেলার জেল সুপার মোঃ নজরুল ইসলাম। ২০১৬ সালের নভেম্বরের ২৪ তারিখ নরসিংদীর জেল সুপার হিসেবে যোগদান করেন। আর ইতিমধ্যে তিনি জালিয়াতি করে সম্পদের ভান্ডার গড়ে তুলেছেন। কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এই কর্মকর্তা।
এই কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে দ্যা টাইমস অফ বাংলাদেশ

খোঁজ নিয়ে জানা গেছে, সাভারের আশুলিয়ায় নিউ মার্কেটের পাশে নিজের নামে মার্কেট আছে। বাজারের পাশে স্ত্রী লাভলী আক্তারের নামে মার্কেট সহ গরু হাটের পাশে ৬ কাঠা করে ১২ কাঠার দুইটি প্লট ও দুইটি বাড়িও রয়েছে।

খোঁজ নিয়ে আরো জানা যায়, রাজধানী ঢাকার উত্তরা কামার পাড়া উত্তরণ হাউজিং সোসাইটিতে নিজের নামে ৮ কাঠার প্লট রয়েছে এই কর্মকর্তার। ধামরাই,আশুলিয়া,সাভার ৮-১০ টি ইট ভাটায় বিভিন্ন মেয়াদে কোটি কোটি টাকা নিজের ও স্ত্রীর নামে টাকা লগ্নী করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দ্যা টাইমস অফ বাংলাদেশ কে জানান এ ছাড়াও চাচা, শ্বশুর,শ্যালক ও ভাইদের নামে-বেনামে শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহার গড়েছেন। এ ছাড়াও স্ত্রীর নামে মোটা অংকের টাকা বিভিন্ন ব্যাংকে এফডিয়ার করেছেন এই জেল সুপার।
আলাদিনের চেরাগের মতো রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া নজরুল ইসলামকে নিয়ে নিজ জেলা মুন্সিগঞ্জেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
সূত্র :দ্যা টাইমস অফ বাংলাদেশ 

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.