Header Ads

মনোহরদীতে রাইস মিল থেকে সরকারী চাল উদ্ধার দুই জন গ্রেফতার।

Amp newsportal


গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে আমিনুল হক যাদুর রাইস মিল থেকে মনোহরদী থানা পুলিশ ১০০ বস্তা সরকারী চাল উদ্ধার করেছে। এসময় দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন - রাইস মিলের মালিক আমিনুল ইসলাম যাদুর ছেলে ফেরদৌস আহমেদ সুমন ও ব্যবসায়ী লাল মিয়া।

মনোহরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, সন্ধ্যায় চালগুলো সরকারি বস্তা থেকে অন্য বস্তায় ভরা হচ্ছিল। এমন সংবাদে ওই রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় মিলের তালাবদ্ধ একটি কক্ষ থেকে ৫০ কেজি ওজনের একশ বস্তা চাল ও ৮৯টি খালি বস্তা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সুমন ও লাল মিয়াকে আটক করা হয়।

ধারনা করা হচ্ছে চাল গুলো  হত দরিদ্রদের মাঝে  দশ টাকা কেজি দরে বিক্রি জন্য সরকারের বরাদ্দকৃত চাল। বহুদিন ধরেই এলাকাবাসী  অভিযোগ করে আসছে যে, মনোহরদী উপজেলায় গরিবদের মাঝে ১০ টাকা কেজিতে   এসব চাল বিক্রির জন্য মনোহরদী খাদ্য অফিস ২৪ জন ডিলার নিয়োগ করেছেন। কিন্তু এসকল ডিলাররা বিক্রির জন্য যা বরাদ্দ পায় তা খাদ্য গুদাম এবং খাদ্য অফিসের কর্মকর্তা/কর্মচারীদের যোগসাজশে গরিবদের কাছে ১০ টাকা কেজি দরে বিক্রি না করে বস্তা পরিবর্তন করে উচ্চ মূল্যে বাহিরে বিক্রি করে দেয়।

No comments

কপিরাইট @সময় নিউজ ২৪ -২০১৮ এই সাইটের কোন সংবাদ ও ছবি কপিরাইট করা সম্পূর্ণ বেআইনি . Powered by Blogger.